পুরভোটে জোড়াফুল প্রতীক কি EVM-এ থাকবে? তৃণমূলের ১০ বিধায়কের পদ খারিজ মামলায় কী নির্দেশ দিল Supreme Court?
সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মমতার তৃণমূল শিবির? জোড়াফুল প্রতীক নিয়ে দীর্ঘদিনের টানাপড়েনে এ বার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে নথি জমা দিতে হবে এবং তার তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনকে প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। অন্য দিকে, শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজ নিয়ে স্পিকার দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছে শীর্ষ আদালত। বিস্তারিত জানুন এই বিশেষ প্রতিবেদনে।