SIR জ্ঞানেশ কুমারের একার সিদ্ধান্ত নয়, বৈঠক-প্রসঙ্গ তুলে দাবি শুভেন্দুর, তোপ দাগলেন সিপিএম-তৃণমূলের ‘সখ্যতা’ নিয়েও - 24 Ghanta Bangla News
Home

SIR জ্ঞানেশ কুমারের একার সিদ্ধান্ত নয়, বৈঠক-প্রসঙ্গ তুলে দাবি শুভেন্দুর, তোপ দাগলেন সিপিএম-তৃণমূলের ‘সখ্যতা’ নিয়েও

Spread the love

রবিবারের সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক। সেখানে SIR নিয়ে অপপ্রচার, তৃণমূল-সিপিএমের আঁতাত এবং জনগণের রায় অস্বীকারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। মূলত SIR নিয়ে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েই এ দিনের প্রেস কনফারেন্স শুভেন্দুর। তাঁর দাবি, SIR সংক্রান্ত যে সিদ্ধান্ত, তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একার নয়। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশ করা বৈঠকের ছবি তুলে ধরে তিনি জানান, বৈঠকের ছবি সবটা স্পষ্ট করে দিয়েছে। দুই নির্বাচন কমিশনারের সম্মতিও সেখানে ছিল।

লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শ্চিমবঙ্গে ২৭ লক্ষ নাম বাদের দায়ভার বিজেপি বা কমিশনের নয়, সে কথাও এ দিন স্পষ্ট করে দেন শুভেন্দু। বলেন, ‘তৃণমূলের মামলার জেরে পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট। আর ২৭ লক্ষ নাম বাদ দিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররাই।’

তৃণমূল এখনও জনাদেশ মানতে পারছে না। যে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৃণমূলের জন্ম, নাম-নিশান খুইয়ে সেই তৃণমূল এখন সিপিএমের সঙ্গেই ‘সখ্যতা’র হাত বাড়িয়েছে, বলেও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘যে নির্বাচনে মানুষ আমাদের বিপুল ম্যান্ডেট দিয়েছে, সেই নির্বাচনের ফলাফলকেই অস্বীকার করার চেষ্টা হচ্ছে। SIR এবং নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে নিয়ে এমন ভাবে প্রশ্ন তোলা হচ্ছে, যেন গোটা নির্বাচনী ব্যবস্থার উপরেই মানুষের আস্থা নষ্ট করা যায়।’

সবিস্তার আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *