সম্মেলনে বিএনপির হামলা, আটক ৩৫০ জাসদ কর্মী
পুলিশের কয়েক জন কর্মকর্তা জানান, এ দিন দুপুর ১২টা নাগাদ জাসদের কেন্দ্রীয় দপ্তর থেকে কয়েক কিলোমিটার দূরে ধানমন্ডিতে আওয়ামি লিগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বার করে। মিছিল থেকে কয়েকটি হাতবোমাও ফাটানো হয়। পুলিশ ও যুবদলের দাবি, সেই মিছিলের কিছু লোক জাসদের সম্মেলনে এসে লুকোন, কারণ জাসদের দপ্তর থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনেছেন তারা। জাসদের নেতারা অবশ্য বলেছেন, তাঁদের সভায় এই স্লোগান দেওয়া হয়নি। তা ছাড়া, এই স্লোগান নিষিদ্ধ নয়।