ফেলে দেওয়া লোহালক্কড়েই বাজিমাত, বর্জ্য দিয়ে আস্ত পার্ক বানিয়ে তাক লাগালেন শিল্পী
কী কী দিয়ে তৈরি হচ্ছে এই পার্ক? দেখলে চোখ কপালে উঠবে! পুরোনো মোটরবাইক, সাইকেলের ফ্রেম, গাড়ির স্পেয়ার পার্টস, ভাঙা ফ্যান, টিনের চাদর, নাট-বল্টু, ভাঙা টাইলস, কাচের থালা-বাসন, প্লাস্টিকের বোতল, এমনকী পুরোনো রান্নার উনুন আর গ্যাস সিলিন্ডারও কাজে লাগানো হচ্ছে। এর মধ্যে ২০০ টন বাতিল লোহা দিয়েছে স্থানীয় পুরসভা, আর অনেকটা অংশ সংগ্রহ করা হয়েছে গঙ্গা নদী থেকে।