Big Boss Bangla: বিগ বস থেকে বাদ পড়েও খুশি সায়ক? নিজেই ফাঁস করলেন শো ছাড়তে চাওয়ার কারণ | Big Boss Bangla: Evicted Sayak Chakraborty Celebrates Birthday With Family, Shares Emotional House Secrets
ছোটপর্দার পরিচিত মুখ এবং জনপ্রিয় ব্লগার অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)।’বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র ঘরে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র তিন সপ্তাহের মাথাতেই সেই সফর শেষ হয়ে গিয়েছে তাঁর। দর্শকদের ভোট কম পাওয়ায় শো থেকে ছিটকে গিয়েছেন সায়ক। সাধারণত এমন রিয়্যালিটি শো থেকে বেরিয়ে এলে মন খারাপ হয় প্রতিযোগীদের। কিন্তু সায়কের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে উল্টো! শো থেকে বেরিয়ে আসার পর তাঁর মুখে চওড়া হাসি। সোশাল মিডিয়ায় নিজের একটি ভিডিয়ো পোস্ট করে সায়ক স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজেও নাকি মনে মনে চাইছিলেন বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে। কিন্তু হঠাৎ এমন কথা কেন বললেন তিনি?
আসল কারণ লুকিয়ে আছে তাঁর জন্মদিনে। আজ সায়কের জন্মদিন। আর ঠিক রাত ১২টায় তিনি সোশাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজের ড্রয়িংরুমে বসে বাবা, মা এবং দাদার সঙ্গে কেক কাটছেন তিনি। পরিবারের সকলের মুখে নিজের হাতে কেক তুলে দিচ্ছেন। সায়ক বরাবরই তাঁর পরিবারকে ভীষণ ভালবাসেন। তিনি জানিয়েছেন, জীবনে কখনও নিজের জন্মদিন বা দুর্গাপুজো বাড়ির বাইরে কাটাননি।
বিগ বসের ঘরে বসেও তাঁর একটাই চিন্তা ছিল। অচেনা একটা শহরে, পরিবারকে ছেড়ে কী ভাবে এই বিশেষ দিনগুলো কাটবে, তা ভেবেই অস্থির হচ্ছিলেন তিনি। তাই শেষমেশ যখন শো থেকে তাঁর বিদায় নিশ্চিত হল, তখন মন খারাপের বদলে তিনি স্বস্তিই পেয়েছেন। সায়কের কথায়, “এই দিনটার জন্যই চেয়েছিলাম, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাই।” পরিবারের সঙ্গে নিজের বিশেষ দিনটা কাটাতে পেরেই তিনি সব চেয়ে বেশি খুশি।
তবে শুধু নিজের কথা নয়, বিগ বসের বাড়ির ভেতরের পরিবেশ নিয়েও অনেক অজানা কথা ফাঁস করেছেন তিনি। সায়ক জানিয়েছেন, বাইরে থেকে দেখে যতটা চাকচিক্যময় মনে হয়, ভেতরের ছবিটা ততটাও সহজ নয়। প্রায় প্রত্যেক মুহূর্তেই প্রতিযোগীদের মনে পড়ে বাড়ির কথা। সবারই খুব মন খারাপ হয়। গায়ক দুর্নিবার সব সময় তাঁর স্ত্রী আর ছোট্ট ছেলে ধিয়ানের কথা ভাবেন। এমনকি, সায়ক শো থেকে বেরিয়ে আসার আগে দুর্নিবার তাঁকে বলেছিলেন, তিনি যেন ধিয়ানের সঙ্গে দেখা করে তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে আসেন।
একই ভাবে চিন্তায় থাকেন ঝিলম। বাড়িতে তাঁর বৃদ্ধ মা-বাবা একা থাকেন, সেই ভেবেই সারাক্ষণ মন খারাপ করেন তিনি। আবার অভিনেত্রী তনুশ্রীও তাঁর মেয়ের জন্য প্রতি মুহূর্তে দুশ্চিন্তা করেন। সায়ক জানিয়েছেন, বিগ বসের ঘরে যাঁরা এখনও লড়াই করছেন, তিনি তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন। গেম শোয়ের বাইরে গিয়ে এই মানবিক দিকটাই যেন মন ছুঁয়ে গি