স্মার্টফোন গেমারদের সামনে বড় বিপদ! সতর্কতা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের - Bengali News | Union Home Ministry warned gamers to prevent cybercrime, know details - 24 Ghanta Bangla News
Home

স্মার্টফোন গেমারদের সামনে বড় বিপদ! সতর্কতা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের – Bengali News | Union Home Ministry warned gamers to prevent cybercrime, know details

Spread the love

সাইবার অপরাধ বা অনলাইন জালিয়াতি নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। কিন্তু তারপরেও কি কমছে এই ধরনের অপরাধ? প্রযুক্তি যত উন্নত হবে, সেই সঙ্গে সাইবার ক্রাইম বাড়বে বৈ কমবে না। আর তা আটকাতে এখন সরকার গেমারদেরও সতর্ক করেছে। এছাড়াও অন্যান্য ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা এই ধরনের অপরাধ বন্ধ করতে বিভিন্ন সতর্কতা জারি করে। আর তাতে বিশেষ কিছু সুরক্ষা টিপসও উল্লেখ করা হয়। তার আগে জেনে নিন কীভাবে স্ক্যাম হচ্ছে, আর তা থেকে আপনি নিজেকে কী করে বাঁচাবেন?

কীভাবে এই স্ক্যাম হচ্ছে?

আজকাল স্ক্যামাররা মানুষকে ঠকানোর জন্য অনেক পদ্ধতি অবলম্বন করছে। তাদের নজরে এবার গেমিং সেক্টর। আর তার সাহায্যেই ঘটে যাচ্ছে একের পর এক জালিয়াতি। তারা গেমিংয়ের মাধ্যমে লিঙ্ক পাঠাচ্ছে। আর তাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাচ্ছে ব্যাঙ্কের টাকা। আর তার সঙ্গে ফোনে ব্যক্তিগত সমস্ত ডেটাও চুরি করে নিচ্ছে তারা। গেম খেলতে খেলতে উত্তেজনায় বহু মানুষই এই স্ক্যামের শিকার হচ্ছেন। তাই ভারত সরকারের তরফে এই স্ক্যাম নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া টিপস:

এই ধরনের জালিয়াতি আটকাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে সতর্কতা জারি করা হয়েছে, তাতেই বিভিন্ন টিপস দেওয়া হয়েছে। তবে তার আগে এটি মাথায় রাখুন যে, কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না। কোনও অজানা লিঙ্কে ক্লিক করার আগে আপনার সবকিছুর দিকে খুব মনোযোগ দেওয়া উচিত। এই ধরনের লিঙ্ক আপনাকে একটি অন্য পেজে নিয়ে যায়। যেখানে আপনি পপআপ দেখতে পান এবং সেই পপআপই আপনার ডেটা চুরি করে নেয়।

নিজেকে নিরাপদ রাখুন:

  1. গেমিংয়ের সময় আপনাকে আরও নিরাপদ হতে হবে। এখানেই মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। কারণ উত্তেজনায় যে কোনও লিঙ্কে ক্লিক করে ফেলে অনেকেই।
  2. সর্বদা শুধুমাত্র অফিসিয়াল সাইট থেকে গেমটি ডাউনলোড করুন। এর মধ্যে রয়েছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর।
  3. যেকোনও অ্যাপ ডাউনলোড করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। এছাড়াও তার রিভিউ পড়ুন। তারপরেই তা ফোনে ডাউনলোড করুন।
  4. গেমিংয়ের সময় যেকোনও অচেনা ব্যবহারকারীর সঙ্গে কথা না বলাই ভাল। আর ভুলেও কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *