কোন্নগরে বিজেপির হাতেই আক্রান্ত বিজেপি? - 24 Ghanta Bangla News
Home

কোন্নগরে বিজেপির হাতেই আক্রান্ত বিজেপি?

Spread the love

হুগলির কোন্নগরে শনিবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল মণ্ডল সভাপতি আকাশ রায়ের বিরুদ্ধে। অভিযোগ, আকাশ রায় ও তাঁর সঙ্গীরা কর্মীদের বেধড়ক মারধর করেন। এই ঘটনায় চার জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কোন্নগরের বিজেপি মণ্ডল সম্পাদক শম্পা সিনহার দাবি, মণ্ডল সভাপতি এসে তাঁদের গালিগালাজ করেন। আকাশের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজেপি মুখপাত্র প্রণয় রায় জানান, তিনি দিল্লিতে থাকায় এই ঘটনা সম্পর্কে জানা নেই। আইনি বিষয় হলে প্রশাসন দেখবে, অভিযোগ সত্যি হলে দলীয় ভাবেও তদন্ত হবে। উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হবে বলেও জানান আক্রান্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *