কটালের আতঙ্কে বাসিন্দারা, ৯০ মিটার এলাকা জুড়ে রূপনারায়ণ নদের বাঁধে ধস
মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, কয়েকদিনের মধ্যে প্রায় ৯০ মিটার অংশে বাঁধ বসে গিয়েছে। ওই জায়গা দিয়ে রূপনারায়ণের জল ঢুকলে পাঁচ-ছ’টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মহিষাদলের বাসিন্দা অলকা জানার অভিযোগ, যেখানে বাঁধে সমস্যা হয় সেখানেই মাটি বা বালি ফেলে বস্তা দিয়ে সাময়িক মেরামতি করা হয়। স্থায়ী ভাবে বাঁধ তৈরি করা দরকার।’ শঙ্করপ্রসাদ বেতালের কথায়, ‘প্রতি বছর এই সময় আতঙ্কে থাকতে হয়। প্রশাসন সাময়িক মেরামতি করে। আমরা চাই, এই সমস্যার পাকাপাকি সমাধান হোক।’