কমল রানির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন গোবিন্দা
কমল রানির সঙ্গে লালবাগচা রাজার মণ্ডপে যাওয়ার প্রসঙ্গে গোবিন্দা বলেন, বিষয়টি কারও দোষ নয়। তাঁর দাবি, তাঁকে পরিবার থেকে দূরে সরিয়ে সমাজে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। অভিনেতার বক্তব্য, তিনি কখনও নিজের কাজ ছাড়া অন্য কোনও বিষয়ে মন দেননি। বরাবরই কাজ করে গিয়েছেন এবং দর্শক ও সহকর্মীদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন।