Mamata Banerjee: শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মহাকাল মন্দিরের শিলান্যাসের দিন জানালেন – Bengali News | CM Mamata Banerjee to lay foundation of Mahakal temple on January 16
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media
কলকাতা: মাস তিনেক আগে ঘোষণা করেছিলেন। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানা গেল। মকরসংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।
২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের করে
দিঘা-নিউ টাউনের পর এবার শিলিগুড়ি! ১৬ জানুয়ারি উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দুর্গা অঙ্গনের পর এবার মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।
শিলিগুড়ির মাটিগাড়ায় মোট ৫৪ বিঘা জমিতে তৈরি হবে এই মহাকাল মন্দির। এই মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে । পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধু মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত অক্টোবরে পাহাড় সফরে গিয়ে দার্জিলিংয়ের মহাকাল মন্দির থেকে শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷
পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধু মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।