DPL-এ বড়সড় বিপত্তি! বিকল ২ ইউনিট, বন্ধ বিদ্যুৎ উৎপাদন - 24 Ghanta Bangla News
Home

DPL-এ বড়সড় বিপত্তি! বিকল ২ ইউনিট, বন্ধ বিদ্যুৎ উৎপাদন

Spread the love

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, শুধু ইউনিট বিকল হয়ে যাওয়া নয়, শুক্রবার সকালে প্রচন্ড শব্দে সেখানকার একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। যার জেরে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে গিয়েছে।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, এ দিন সকালে ব্লাস্টের পরে ডিপিএল টাউনশিপে কিছুক্ষণের জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল। পরে, WBSEDCL-এর গ্রিড থেকে সেখানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

সংস্থার ইঞ্জিনিয়াররা তৎপরতার সঙ্গে ইউনিট দু’টি মেরামতের কাজ শুরু করেছেন। কিন্তু ভারী বৃষ্টির জেরে মেরামতের কাজেও সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *