নিম্নচাপের জেরে আতঙ্কে উপকূলবাসী, দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা সুন্দরবনে - 24 Ghanta Bangla News
Home

নিম্নচাপের জেরে আতঙ্কে উপকূলবাসী, দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা সুন্দরবনে

Spread the love

নিম্নচাপের প্রভাবে ভোররাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর এ দিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় পুলিশ মাইকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ-সহ একাধিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দুর্বল সমুদ্রবাঁধ ও নদীবাঁধগুলির উপর প্রশাসনের নজর রয়েছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।’ আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *