Murshidabad Bomb Explosion: এই বয়সেই এমন কাণ্ড! উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের রাতে বোমা বাঁধল পরীক্ষার্থী, হাতেনাতে পাকড়াও - Bengali News | Murshidabad Bomb Blast: One Injured, Three Arrested Including HS Examinee - 24 Ghanta Bangla News
Home

Murshidabad Bomb Explosion: এই বয়সেই এমন কাণ্ড! উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের রাতে বোমা বাঁধল পরীক্ষার্থী, হাতেনাতে পাকড়াও – Bengali News | Murshidabad Bomb Blast: One Injured, Three Arrested Including HS Examinee

Spread the love

আদালতের পথে দুইImage Credit: নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ: হঠাৎই কেঁপে উঠল মুর্শিদাবাদের রানিনগর থানার অন্তর্গত নজরানা  নবীর মোড়। তখন রাত ঘনিয়েছে। বিকট শব্দে সজাগ হয়ে গেল এলাকাবাসী। কেউ কেউ হলেন উত্তেজিত। আওয়াজটা কোনও দিক থেকে এসেছে, তা খোঁজ নিতে গিয়েই দেখা গেল একজন গুরুতরভাবে জখম হয়ে পড়েছেন। বয়স খুব একটা বেশি নয়, একেবারে তরুণ। খবর দেওয়া হল স্থানীয় রানিনগর থানায়। খবর পেয়েই ছুটে এল পুলিশ। উদ্ধার করল ওই যুবককে। গতরাতের ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, রবিবার রাতে ওই এলাকায় একটি গোপন আস্তানায় বসে বোমা বাঁধছিল বেশ কয়েকজন যুবক। সেই সময়ই বোমা ফেটে আহত হয় তিনজন। যাদের মধ্যে একজন আবার গুরুতরভাবে জখম হয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যালেই ওই যুবকের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে বাকি দু’জন আহত যুবক-সহ ১ জনকে। সোমবারই তাদের আদালতে তুলে সাতদিনের হেফাজতের আবেদন জানাবে রানিনগর থানার পুলিশ। তবে তিনজনকেই একই দিনে আদালতে তুলতে পারা যাবে না। রয়েছে প্রতিবন্ধকতা।

সূত্রের খবর, গ্রেফতার হওয়া তিন যুবকের মধ্য়ে একজন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাই তাকে আপাতত পরীক্ষা দেওয়ার জন্য ‘ছাড়’ দিয়েছে পুলিশ। দু’জনকে সোমবারই জেলা আদালতে তোলা হবে, আর ওই পরীক্ষার্থীর পরীক্ষা শেষ হলে তাকে আলাদাভাবে আদালতে নিয়ে যাবে পুলিশ। এছাড়াও এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই দিকটাও তদন্ত করে দেখছে রানিনগর থানার পুলিশ। কীভাবেই বা বোমা বাঁধার কাজে জড়িয়ে পড়ল ওই অল্পবয়সী যুবকরা, খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *