West Bengal NEWS Live Updates: সস্ত্রীক কালীঘাটে পুজো দিলেন গৌতম আদানি, আজ নিউটাউনে হাসপাতালের শিলান্যাস | West Bengal NEWS Live Updates: Latest Update On 24 September. Gautam Adani in Kolkata Today: Hospital Foundation Stone, Meeting with CM Suvendu Adhikari & Supreme Court Hearing on TMC Name Symbol
কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানিImage Credit: TV9 Bangla
রাজ্যের শিল্পায়নে বড় পদক্ষেপ। আজ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নিউটাউনে হাসপাতালের শিলান্যাস করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরে সৌজন্য বৈঠক রয়েছে গৌতম আদানির। সকালে তিনি স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন গৌতম আদানি। এদিকে, জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। একনজরে দেখুন আজকের খবর…