ইরানিতে কোচ হওয়ার পথে লক্ষ্মী
নতুন দায়িত্ব পেতে চলেছেন বাংলার সিনিয়র ক্রিকেট টিমের কোচ লক্ষ্মীরতন শুক্লা। আসন্ন ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের কোচের দায়িত্ব সামলানোর কথা তাঁর। যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি। তবে সিএবি সূত্রের খবর, তাদের কাছে লক্ষ্মীর কোচ হওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।