‘মাথা নত করব না’ রাষ্ট্রপুঞ্জের সভাতেই ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট - 24 Ghanta Bangla News
Home

‘মাথা নত করব না’ রাষ্ট্রপুঞ্জের সভাতেই ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট

Spread the love

চুক্তি না করলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তি করবেন, না সেই দেশকে পুরোপুরি ‘নরকে পাঠানো হবে’ এ বার তাঁকে সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় এই ভাষাতেই ইরানকে সতর্ক করেন ট্রাম্প। আর, এর জবাব দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের মঞ্চকেই বেছে নিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান। ট্রাম্পের হুমকির সামনে ইরান কোনও মতেই মাথা নত করবে না বলে জানিয়েছে তিনি। তবে, তাঁরা শান্তি এবং যুদ্ধের অবসান চান বলেও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা আছে বলেও জানিয়েছেন পেজ়েকশিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *