২০২৬ সালের ফিফা বিশ্বকাপে পুরস্কারমূল্য বাড়ল ৫০ শতাংশ
১১ জুন শুরু হতে চলা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে চলেছে। প্রথম বার ৪৮টি দল অংশ নেবে। শুধু দলের সংখ্যাই নয়, পুরস্কারের অঙ্কেও নতুন রেকর্ড গড়ছে এই প্রতিযোগিতা। মোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ৬৫ কোটি ৫০ লক্ষ ডলার, যা ২০২২ আসরের তুলনায় ৫০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার। অংশগ্রহণকারী প্রতিটি দলও উল্লেখযোগ্য অর্থ পাবে।