এজলাসে সুমিত-সুস্মিতার ফিসফিসানি, দেখেই বাধা দিল পুলিশ, ১৪ দিনের জেল হেফাজতে অভিষেকের PA - 24 Ghanta Bangla News
Home

এজলাসে সুমিত-সুস্মিতার ফিসফিসানি, দেখেই বাধা দিল পুলিশ, ১৪ দিনের জেল হেফাজতে অভিষেকের PA

Spread the love

শালবনি জমি কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। এই মামলায় তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জেল হেফাজত হয়েছে ইতিমধ্যেই ধৃত অমিত ঘোষ, নৃত্য রায় এবং লক্ষীকান্ত ভুঁইয়ারও।

শালবনি থানায় সুমিতের বিরুদ্ধে বালি কেলেঙ্কারিরও অভিযোগ দায়ের হয়েছে। ওভারলোড গাড়ি চলাচল করতে দেওয়ার সুবিধা পাইয়ে দিতে প্রায় ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সুমিতও যুক্ত বলে পুলিশের দাবি। সেই মামলায় সুমিতের ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *