Is Alzheimer’s Disease Hereditary? DNA Test Reality & Genetic Risk Explained
‘আমারও কি ভবিষ্যতে অ্যালঝাইমার্স হতে পারে?’— পরিবারের কোনও প্রবীণ সদস্য যেমন বাবা-মা, দাদু-দিদার অ্যালঝাইমার্স শনাক্ত হওয়ার খবর শুনলে মনের মধ্যে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়। সাধারণ জিনিসের নাম ভুলে যাওয়া বা চাবি রেখে খুঁজে না পাওয়ার মতো লক্ষণ দেখলেও সেটিকে রোগের উপসর্গ বলে মনে হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার আগে সত্যিটা জেনে নেওয়া জরুরি। চিকিৎসকরা বলছেন, DNA এবং অ্যালঝাইমার্সের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা নিয়ে সকলে যতটা ভয় পান, বিষয়টা কিন্তু ততটা বিপজ্জনক নয়। জিনে থাকা মানেই যে সেই রোগে আপনি আক্রান্ত হবেন, এমনটা কিন্তু নয়।