কম ছাত্রছাত্রীর স্কুলের ভবিষ্যৎ ঘিরেও এ বার ধন্দ! - 24 Ghanta Bangla News
Home

কম ছাত্রছাত্রীর স্কুলের ভবিষ্যৎ ঘিরেও এ বার ধন্দ!

Spread the love

স্কুলশিক্ষা কমিশনারেটের আধিকারিকদের দাবি, রাজ্যে বর্তমানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত জিরো এনরোলমেন্ট স্কুলগুলিতে ১৯,৫০২ জন শিক্ষক–শিক্ষিকা কর্মরত। আর সিঙ্গল টিচারের স্কুল রয়েছে ৬,৭৮৯টি। ফলে ভারসাম্য রাখার তাগিদেই জিরো এনরোলমেন্ট স্কুল থেকে সিঙ্গল টিচারের স্কুলে শিক্ষক–শিক্ষিকা বদলি হবেই। আবার স্কুলশিক্ষা দপ্তরের রিপোর্ট বলছে, ২৩টি শিক্ষা জেলায় মোট জুনিয়র হাইস্কুল ৪,৬৩৯টি। তার মধ্যে সবচেয়ে বেশি জুনিয়র হাইস্কুল রয়েছে মুর্শিদাবাদে। এই জেলার পাশাপাশি মালদা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর এবং কোচবিহারের বেশির ভাগ আপার প্রাইমারি বা জুনিয়র হাইস্কুলে শিক্ষক অপ্রতুল। কিন্তু পড়ুয়া অনুপাতে ‘সারপ্লাস’ টিচারদের অন্যত্র বদলি সংক্রান্ত স্কুলশিক্ষা দপ্তরের একতরফা সিদ্ধান্তে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় গোটা ব্যবস্থা নিয়েই সংশয় দেখা দিয়েছে। ১৮ ডিসেম্বর রয়েছে এ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে ‘উদ্বৃত্ত’ বা অতিরিক্ত শিক্ষকদের অন্যত্র বদলি কতটা কার্যকর হবে, সেটাও মস্ত প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *