আরও সময় চান সুদীপরা, ধন্দ এনসিপিআই–তালিকায়
এই টানাপড়েনে মঙ্গলবার নতুন মাত্রা যোগ করেছে এনসিপিআইয়ের লোগো দেওয়া তাদের অফিস বিয়ারারদের একটি তালিকা (যার সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি)। এ দিন সন্ধেয় প্রকাশ্যে আসা এই তালিকায় জনৈক জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়কে এনসিপিআইয়ের সভাপতি বলে উল্লেখ করা হয়েছে। বিদ্রোহী তৃণমূল সাংসদদের মধ্যে সেখানে নাম রয়েছে আবু তাহের খান, দীপক অধিকারী (দেব), ইউসুফ পাঠান, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ ও বাপি হালদারের। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এনসিপিআইয়ের তিন সিনিয়র সাংসদ সুদীপ, কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়–সহ বাকিদের নাম সেখানে নেই। এনসিপিআইয়ের মধ্যে আবার বিজেপি তথা এনডিএ–কে সমর্থনের ব্যাপারে প্রকাশ্যেই ভিন্নমত প্রকাশ করতে শোনা গিয়েছিল তাহের, ইউসুফের সঙ্গে খলিলুর রহমানকে। কিন্তু তাঁর নামও এই তালিকায় নেই। এ নিয়ে কাকলি ও শতাব্দীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাঁরা ফোন ধরেননি, মেসেজেরও জবাব দেননি।