রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে উদ্যোগ, তৎপর স্বরাষ্ট্র দপ্তর - 24 Ghanta Bangla News
Home

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে উদ্যোগ, তৎপর স্বরাষ্ট্র দপ্তর

Spread the love

২০২১ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে কত জন মানুষ প্রাণ হারিয়েছেন তার নির্দিষ্ট কোনও তথ্য নেই নবান্নের কাছে। একটি পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২১–এর বিধানসভা ভোট, ২০২৩–এর পঞ্চায়েত ভোটের পর থেকে এখনও পর্যন্ত ভোটকেন্দ্রিক রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অন্তত ৬০ জন। তবে বিজেপির হিসেবে এই সংখ্যাটা ৩২১। ২০২০–তে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন, রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা তৃণমূল জমানায় কমেছে। তিনি একটি তথ্য তুলে ধরে দাবি করেছিলেন, ২০০১ থেকে ২০১১ পর্যন্ত রাজ্যে রাজনৈতিক খুন হয়েছিল ৬৭০। সেই সংখ্যাটা ২০১১ থেকে ২০২০–তে কমে হয়েছে ১৫০। যদিও বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দর বক্তব্য, ‘২০১৯ থেকে রাজ্যে বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসতে শুরু করে। তখন থেকেই এই দলকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য তৃণমূলের আক্রমণের শিকার হয়েছেন বিজেপি কর্মীরা। এই পরিবারগুলির পাশে বিজেপি রয়েছে। আগামী দিনেও থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *