মোহময় চোখের বল্গাহীন প্রেমিকার চিরকালীন আবেদন - 24 Ghanta Bangla News
Home

মোহময় চোখের বল্গাহীন প্রেমিকার চিরকালীন আবেদন

Spread the love

পঞ্চাশের বেশি বসন্ত পেরিয়ে গেলেও ‘নীপা’ এখনও যেন বাঙালি দর্শকমনে একই ভাবে ঝড় তোলে। চেতনে, অবচেতনে হয়তো তেমন একজন বল্গাহীন প্রেমিকারই খোঁজ করে গিয়েছে বাঙালি যুবককুল।

‘মৌচাক’-র সুবাদে মনে-মনে জায়গা করে ফেলার ঠিক আগের বছরই তো ‘মর্জিনা আবদাল্লা’-তে মোহময় চোখ, নাচের দক্ষতা ও স্বতঃস্ফূর্ত অভিনয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। মিষ্টি অথচ তীক্ষ্ণ চেহারা, ছিপছিপে গড়নের যে মেয়ে সমাজের যাবতীয় শৃঙ্খল ভাঙার হুমকি দিয়ে জানায় ‘বেশ করেছি প্রেম করেছি’, সেই অভিনয়ের অন্য এক মেজাজ মেলে ধরে ‘স্বয়ংসিদ্ধা’-তে। যেখানে মানসিক ভাবে অসুস্থ স্বামীকে মূলধারায় ফেরানোর লড়াইয়ে সামিল এক স্ত্রীর ভূমিকায় পাওয়া গিয়েছিল মিঠু মুখোপাধ্যায়কে। অভিনয়-জীবন শুরুর মাত্র পাঁচ বছরের মধ্যেই চূড়ান্ত জনপ্রিয়তার সুবাদে ‘কলকাতার রেখা’ তকমাও পেয়ে গিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *