Sri Sri Ramakrishna Kathamrita: মাটির প্রতিমায় ঈশ্বর থাকে? মাস্টার প্রশ্ন করতেই রামকৃষ্ণের আশ্চর্য উত্তর... | Ramakrishna paramahansa answer on god in clay idol - 24 Ghanta Bangla News
Home

Sri Sri Ramakrishna Kathamrita: মাটির প্রতিমায় ঈশ্বর থাকে? মাস্টার প্রশ্ন করতেই রামকৃষ্ণের আশ্চর্য উত্তর… | Ramakrishna paramahansa answer on god in clay idol

Spread the love

টিভি নাইন বাংলা ডিজিটালের পাতায় শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। প্রতি পর্বে উঠে আসবে ঠাকুরের নানা উক্তি ও তার ব্যাখ্যা। আজ দ্বিতীয় পর্ব।

রামকৃষ্ণের মুখে ঈশ্বরে এমন ব্যাখ্যা শুনে কিছুটা অবাক হয়ে যান মাস্টারমশাই। ভাবতে থাকেন, রামকৃষ্ণের মুখে যা শুনলেন, তা তো কোনও পুঁথিতে পাননি! তবে ঠাকুরকে সে ভাবনা বুঝতে দিলেন না, বরং রামকৃষ্ণের সঙ্গে তর্ক এগিয়ে গেলেন…

মাষ্টার— আজ্ঞে, তিনি সাকার, এ-বিশ্বাস যেন হল! কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ— মাটি কেন গো! চিন্ময়ী প্রতিমা।
রামকৃষ্ণের মুখে একথা শুনে কিছুটা থমকে গেলেন মাস্টারমশাই। মাষ্টার ‘চিন্ময়ী প্রতিমা’ বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে, তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে, মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত।

ঈশ্বর নিয়ে মাস্টারমশাইয়ের এমন তর্ক, খুব একটা ভালো চোখে দেখেননি রামকৃষ্ণ। বরং মাস্টারমশাইয়ের উপর বিরক্তই হয়েছিলেন। আর সেই বিরক্তির থেকেই একদিন মাস্টারমশাইকে বলে উঠলেন, ”তোমাদের কলিকাতার লোকের ওই এক! কেবল লেকচার দেওয়া, আর বুঝিয়ে দেওয়া! আপনাকে কে বোঝায় তার ঠিক নাই! তুমি বোঝাবার কে? যাঁর জগৎ, তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, মানুষ, জীবজন্তু করেছেন; জীবজন্তুদের খাবার উপায়, পালন করার জন্য মা-বাাপ করেছেন, মা-বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন। আর এ-উপায় করবেন না? যদি বোঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমাপূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না—তাঁকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা কর।”

(মহেন্দ্রনাথ গুপ্ত (যিনি “শ্রীম” ছদ্মনামে কথামৃত রচনা করেন) ছিলেন কলকাতার রিপন কলেজের অধ্যাপক। কলকাতার একাধিক স্কুলে তিনি শিক্ষকতাও করেছিলেন। তের বছর বয়স থেকে তিনি ডায়েরি লিখতেন। ১৮৮২ সালে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার আলাপ হয়। রামকৃষ্ণের ব্যক্তিত্বে আকর্ষিত হয়ে মহেন্দ্রনাথ তার কথোপকথন ও কার্যকলাপের স্টেনোগ্রাফিক রেকর্ড রাখতে শুরু করেন নিজের ডায়েরিতে। এই রেকর্ডটিই পরবর্তীকালে শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত নামক বইয়ের আকার নেয় প্রথম দিকে মহেন্দ্রনাথ যখন ডায়েরি লিখতে শুরু করেছিলেন, তখন তার সেটি প্রকাশের কোনো পরিকল্পনা ছিল না। “কথামৃত-এর প্রথম খণ্ড (১৯০২) প্রকাশের আগে আ লিফ ফ্রম দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ (১৮৯৭) নামে একটি ছোট ইংরেজি পুস্তিকা প্রকাশিত হয়। রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর পর তার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে মহেন্দ্রনাথ নিজের ডায়েরিটি প্রকাশের উদ্যোগ নেন। আর সেই ডায়েরিই আজকের রামকৃষ্ণকথামৃত )

সৌজন্য-শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *