রিয়াধ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, অ্যারামকোয় মিসাইল হামলা, হুথি-সৌদি সংঘাতে বাড়ছে উত্তেজনা
হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া। তাঁর দাবি, রিয়াধের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা এবং লোহিত সাগরের উপকূলে সৌদি অ্যারামকোর পরিকাঠামো লক্ষ্য করে একাধিক ব্যালেস্টিক এবং ক্রুজ় মিসাইল ছোড়া হয়েছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ‘ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবেই এই আক্রমণ।’ অভিযোগ, গত এক সপ্তাহে ইয়েমেন জুড়ে প্রায় ৩০০টি হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি সৌদি প্রশাসন।