তৃতীয় সেমেস্টারের ওএমআর পৌঁছে দেবে ইন্ডিয়া পোস্ট
সংসদ সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থীদের উত্তরপত্র বা ওএমআর শিট প্রথমে ওই এলাকার নিকটবর্তী ডাকঘরে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে ডাক ব্যবস্থার মাধ্যমে উত্তরপত্র পাঠানো হবে সংসদের আঞ্চলিক কার্যালয়ে। পরে প্রযুক্তির সাহায্যে ওই উত্তরপত্রের মূল্যায়ন করা হবে। কোনও প্রধান পরীক্ষক বা পরীক্ষকের মাধ্যমে নয়, ওএমআর স্ক্যানিং মেশিনের সাহায্যেই মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। মনে করা হচ্ছে, সিবিএসই-র ওএসএম পদ্ধতির ধাঁচে এই প্রক্রিয়া হতে পারে।