Weekend-এ সারাদিন শুয়ে থাকেন? জানুন Health-এর প্রভাব। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

Weekend-এ সারাদিন শুয়ে থাকেন? জানুন Health-এর প্রভাব। Ei Samay

Spread the love

ক্যালোরি খরচ কমে যায়

বাড়ির ছোটখাটো কাজ করা, বাইরে বেরোনো বা হাঁটাচলা করার ফলে শরীর সক্রিয় থাকে, তার জন্য শক্তির প্রয়োজন হয়, স্বভাবতই ক্যালোরির খরচ হয়। কিন্তু দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলে এই ধরনের শারীরিক কার্যকলাপ অনেকটাই কমে যায়। ফলে শরীরে জড়তা ও অস্বস্তি তৈরি হতে পারে। পাশাপাশি দীর্ঘ সময় শুয়ে থাকলে এবং খাওয়া-দাওয়া করলে ক্যালোরি খরচ কমে যায়। উল্টে অতিরিক্ত ওজন বাড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই উইকএন্ডেও কিছুটা হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করা ভালো।

ঘুমের ছন্দে প্রভাব পড়তে পারে

উইকএন্ডে দেরি করে ঘুম থেকে ওঠা অনেকেরই অভ্যাস। সপ্তাহের দিনগুলিতে ঘুম কম হলে মাঝে মাঝে একটু বেশি ঘুমিয়ে নেওয়া প্রয়োজন হতে পারে। তবে নিয়মিত ভাবে খুব বেশি সময় ঘুমানো কিংবা দিনের বেলা দীর্ঘ সময় ঘুমিয়ে নেওয়ার অভ্যাস রাতের ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। ফলে পরের দিনগুলিতে ঘুমের রুটিনও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে।

মেজাজেও প্রভাব পড়ে

শরীরচর্চা শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, মনের ভালো থাকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা পছন্দের কোনও কাজে যুক্ত থাকলে শরীর সক্রিয় থাকার পাশাপাশি মনও ভালো থাকে। অন্যদিকে সারাদিন ঘরের মধ্যে থেকে বিছানায় শুয়ে থাকলে শরীরে অলসতা ও অবসাদ ভাব বাড়তে পারে।

কী ভাবে উইকএন্ড কাটাবেন?

উইকএন্ডে বিশ্রাম নিন, তবে পুরো দিন বিছানায় না কাটিয়ে মাঝেমধ্যে উঠে কয়েক পা হাঁটুন। সকাল বা সন্ধ্যায় কিছুক্ষণ বাইরে হাঁটতে যেতে পারেন। বাড়ির ছোটখাটো কাজ, হালকা স্ট্রেচিং কিংবা পছন্দের কোনও কাজেও নিজেকে ব্যস্ত রাখতে পারেন। অবসর সময়ে শুধু ঘুমিয়ে না থেকে বই পড়া বা পরের সপ্তাহের পরিকল্পনা করাও যেতে পারে। এতে বিশ্রামের পাশাপাশি শরীর ও মনও সক্রিয় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *