চণ্ডীপুরের দুই গ্রামের পটচিত্রের ঝুলিতে এ বার জিআই ট্যাগ
জানা গিয়েছে, দু’টি গ্রামের চিত্রকর পাড়ায় মোট ২৫ জন চিত্রকরের এই শিল্প জিআই ট্যাগ পেয়েছে। তাঁদের মধ্যে নুরদিন চিত্রকর, মুসলেম চিত্রকর, কল্পনা চিত্রকর, সায়রা চিত্রকর, শুভ চিত্রকর, তোরাব চিত্রকর, বাবলু পটিদারের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এর আগে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামের পটচিত্র জিআই ট্যাগ পেয়েছিল। এ বার একই স্বীকৃতি পেল পূর্ব মেদিনীপুর। বিভিন্ন সরকারি জায়গায় শিল্পী এবং এঁদের শিল্প দুটোই সমান কদর পাবে বলে মনে করা হচ্ছে।