Donald Trump-New Bill: ১০০ শতাংশ ট্যারিফের পথ প্রশস্ত করলেন ট্রাম্প, বিপদ বাড়ছে ভারতের | Risk of 100 percent tariff on India by US, Donald Trump signs new bill
ওয়াশিংটন: রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইনসভায় বিল পাশ হয়েছিল আগেই। এবার সেই বিলে সই করলেন তিনি। এই বিল পাশ হওয়ার পর ১০০ শতাংশ ট্যারিফ চাপানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026’ নামক এই বিল পাশ হওয়ায় বিপদ বাড়তে পারে ভারত ও চিনের।
নতুন বিল পাশ হওয়ার পরই যে আমেরিকা ভারতের উপর ১০০ শতাংশ ট্যারিফ চাপাবে তা নয়, তবে ১০টি দেশের নাম সেখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ভারত অন্যতম। এখন ট্রাম্প তাঁর ক্ষমতা প্রয়োগ করতে চাইলে ভারতে উপরেও চাপবে শুল্ক।
সবিস্তারে আসছে…