বছর ঘুরতে না ঘুরতেই গোয়ালতোড়ের কজ়ওয়ের ঢালাইয়ে ফাটল, চিন্তায় এলাকার মানুষ - 24 Ghanta Bangla News
Home

বছর ঘুরতে না ঘুরতেই গোয়ালতোড়ের কজ়ওয়ের ঢালাইয়ে ফাটল, চিন্তায় এলাকার মানুষ

Spread the love

এলাকার বাসিন্দা প্রবীর দাস বিষয়টি নিয়ে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এগজ়িকিউটিভইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, কংক্রিটের ডেক স্ল্যাবে বড় ফাটল তৈরি হয়েছে। জলের স্রোতের চাপে মাটি ক্ষয়ে যাওয়ায় স্ল্যাবের একাংশ ধসে পড়েছে। পাশাপাশি পাইপের জল নিষ্কাশনের মুখগুলিও আবর্জনায় আটকে রয়েছে। তার ফলে জলপ্রবাহও বাধাপ্রাপ্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা শঙ্কর ঘোষ বলেন, ‘কজ়ওয়েটি এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সে জন্য গ্রামবাসীরাই উদ্যোগী হয়ে ভারি গাড়ি চলাচল বন্ধ করেছে। কিন্তু ছোট গাড়ি ও টোটো এখনও পার হচ্ছে।’ বিদ্যুৎ সিং নামে আরও এক বাসিন্দা বলেন, ‘বৃষ্টি বাড়লে পরিস্থিতি ভয়াবহ হয়। দ্রুত ভাঙা অংশ মেরামত না হলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের উচিত আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’ স্থানীয় বাসিন্দারা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধেও আঙুল তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *