Hair Loss Reason: হাত দিলেই চুল ঝরছে? তেল-শ্যাম্পু নয়, এই ৫ খাদ্যাভ্যাসই কালপ্রিট – Bengali News | Your hair loss could be because of these 5 dietary habits
আজকাল একটি সমস্যা সকলের মধ্যে খুবই সাধারণ। তা হল চুল ঝরে যাওয়া। চুলে হাত দিলেই চুল ঝরছে, চিরুনি চালালেই চুল পড়ছে। চুলে নিয়ম করে তেল, শ্যাম্পু দিলেও কোনও কাজ হচ্ছে না। এমনকী সময়মতো চুলের ট্রিটমেন্ট করালেও চুল পড়ছে। অনেকের আবার চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে জিনগত, সেখান থেকে টাকও পড়ে। আবার কোনও অসুখ বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও চুল ঝরে। আর তাই চুল পড়া ঠেকাতে নজর দিন নিজের প্লেটে। অনেক সময়ই চুল পড়ার কারণ খাবার, যা অধিকাংশেরাই জানে না। সুষম খাবার না হলে চুল ঝরে পড়ে অনেক বেশি। তাই চুল ঝরলে প্রথমেই নজর দিন নিজের পাতে। সেই সঙ্গে জেনে রাখুন কোন কোন খাবারের অভাবে চুল সবচাইতে বেশি ঝরে।
প্রোটিনের অভাব হলে- শরীর যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না পায় তাহলে সেখান থেকেও সমস্যা হতে পারে। আমাদের চুলের জন্য প্রয়োজন হয় কেরিটিনের। কেরাটিন হল চুলের প্রোটিন। চুলের ফলিকল উৎপাদনে সাহায্য করে এই কেরাটিন। অপর্যাপ্ত পুষ্টি হলে চুলোর গোড়া দুর্বল হয়ে যায়। তখন চুলও বেশি পড়ে। যদি কেউ ডায়েটে হঠীৎ বদল এনে প্রোটিন খাওয়া বন্ধ করে দেয় তাহলে সেখান থেকেও কিন্তু চুল ঝরতে পারে।
আয়রন কম থাকলে- অ্যানিমিয়া হলে, শরীরে আয়রনের ঘাটতি থাকলে সেখান থেকেও চুল ঝরতে পারে। যারা নিরামিষ খাবার খায় তাদের মধ্যে আয়রনের ঘাটতি সবচাইতে বেশি থাকে। চুল পড়ার প্রাথমিক কারণ হল শরীরে আয়রনের ঘাটতি। আয়রন না থাকলে চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টি পৌঁছয় না। যে কারণে ডায়েটে পালংশাক, মুরগির ব্রেস্ট, মাছ, ডাল, বিভিন্ন দানাশস্য এসব খান।
ক্যালোরি খুব কম হলে- ওজন কমানোর জন্য অনেকেই ক্যালোরি সীমাবদ্ধ করে দেন। প্রয়োজনের তুলনায় কম ক্যালোরি খান। খুব বেশি ডায়েট করলে সেখান থেকেও চুলের ক্ষতি হয়, চুল অনেক বেশি ঝরে পড়ে। আকস্মিক ওজন হ্রাসের ফলে চুল পড়াকে টেলোজেন এফ্লুভিয়ামও বলেন অনেকে। এটি একরকম অ্যালোপেসিয়া, যা শরীরে হঠাৎ কোনও চাপ থেকে হয়। এই সমস্যা হলে পুষ্টিকর খাবার খেতে হবে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীর, চুলের জন্য খুবই ভাল। পর্যাপ্ত পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড না থাকলে চুল শুষ্ক হয়ে যায়, গোড়া থেকে ভেঙে যায়। ডায়েটে ফ্ল্যাক্সসিডস, আখরোট, মাছ, চিয়া সিডস রোজ রাখুন। এতে চুলের স্বাস্থ্য বজায় থাকবে আর গোড়া মজবুত হবে।