‘কাটমানি চাইলে ঝাঁটাপেটা করুন’, নিদান দিলেন বিজেপি নেতা
তারপরেই অমূল্যর সাবধানবাণী, ‘কে কার কাছ থেকে টাকা তুলছেন, কার উপরে অত্যাচার করছেন, সব লক্ষ্য রাখছে পুলিশ প্রশাসন। কড়া নজর রাখছে হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ। যাঁরা ঘর পাচ্ছেন, তাঁদের অনেকেই অভিযোগ করছেন যে, তাঁদের কাছে পাঁচ হাজার, ১০ হাজার টাকা চাওয়া হচ্ছে।’
অমূল্য প্রকাশ্যেই বলেন, ‘কাউকে কোনও প্রকল্পের জন্য একটি টাকাও দেবেন না।’ কিন্তু বিজেপির নাম করে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি হলে? অমূল্যর নিদান, ‘এমন হলে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। ঝাঁটা দিয়ে পেটাবেন। তারপরে পুলিশ ও বিডিওকে খবর দেবেন। এক টাকাও কাউকে দেবেন না। দুর্নীতিমুক্ত সরকার গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই চাওয়ার সঙ্গে কোনও আপস চলবে না।’ দলীয় নেতার প্রকাশ্য ঘোষণায় উপভোক্তারা খুশি। তাঁদের অনেকেই বলছেন, ‘জেলা নেতার এমন ঘোষণায় আশা করি কাজ হবে। কেউ আর টাকা চাইবেন না।’