মোবাইল ফোনের নেশা তাড়ানোর দাওয়াই ফুটবল - 24 Ghanta Bangla News
Home

মোবাইল ফোনের নেশা তাড়ানোর দাওয়াই ফুটবল

Spread the love

জিন্দাল গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই আট দলীয় ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে শুক্রবার থেকেই গাইঘাটা সর্বোদয় সঙ্ঘের মাঠে তৈরি হয়েছে উৎসবের আবহ। খড়্গপুর-রানিগঞ্জ জাতীয় সড়কের পাশের এই মাঠে দু’দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। শুক্রবার অনুষ্ঠিত হয় প্রথম পর্বের চারটি ম্যাচ। শনিবার হবে দুটি সেমিফাইনাল এবং চূড়ান্ত পর্বের ম্যাচ। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেএসডব্লিউ প্রজেক্ট হেড কিন্তলী মাহেশ পুস্ত্রি। উপস্থিত ছিলেন জেএসডব্লিউ-এর দিব্যেন্দু মুখোপাধ্যায়, মানস নাগ রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিক। আয়োজক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ ভুইয়া, সভাপতি অক্ষয় পাত্র এবং ক্রীড়া সম্পাদক সুকুমার ভুইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *