বিধায়ক নিখোঁজ! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জোর তরজা কেশপুরে - 24 Ghanta Bangla News
Home

বিধায়ক নিখোঁজ! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জোর তরজা কেশপুরে

Spread the love

সমীর মণ্ডল মেদিনীপুর

কেশপুরের বিধায়ক শিউলি সাহা নাকি নিখোঁজ! তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে এমনই একটি পোস্ট ‘ভাইরাল’ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘোষণা করা হয়েছে— ‘সন্ধান দিতে পারলে পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।’

সেই পোস্ট ঘিরে হইচই শুরু হয়েছে কেশপুরে। চলছে রাজনৈতিক তরজাও। ওই পোস্টে বিধায়কের নাম, বয়স, উচ্চতা, পোশাকের বিবরণ থেকে শুরু করে শেষ বার কোথায় তাঁকে দেখা গিয়েছে, সে সবের উল্লেখও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *