‘মেয়ের মতোই ভালোবাসি’, মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ে অগ্নিদগ্ধ তরুণী, জখম স্বামীও, শোকাহত পরিবার - 24 Ghanta Bangla News
Home

‘মেয়ের মতোই ভালোবাসি’, মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ে অগ্নিদগ্ধ তরুণী, জখম স্বামীও, শোকাহত পরিবার

Spread the love

কাঁদতে কাঁদতে নিকিতার কাকিমা শাশুড়ি ঝুমুর দাস বলেন, ‘দু’মাসেই নিকিতা আমাদের খুব কাছের হয়ে গিয়েছিল। ওকে বৌমা নয়, মেয়ের মতোই ভালোবাসি। ঘুরতে যাওয়ার দিন আমায় প্রণাম করেছিল। আজ ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুতেই ঘটনাটা মেনে নিতে পারছি না।’ শুধু পরিবার নয়, এমন ঘটনা মেনে নিতে পারছেন না পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মানুষরাও। কালিম্পং হোমস্টে সংগঠনের সহ-সভাপতি বিজয় থাপা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে আগামী দিনে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়েছেন। তাতে বলা হয়েছে, প্রত্যেকটি বার্বিকিউ, বনফায়ারের ক্ষেত্রে একজন করে স্থানীয় দক্ষ কর্মী থাকতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *