পুজোর থিমে বন্দে মাতরম, সঙ্গে বঙ্কিম বরণের ব্যবস্থাও - 24 Ghanta Bangla News
Home

পুজোর থিমে বন্দে মাতরম, সঙ্গে বঙ্কিম বরণের ব্যবস্থাও

Spread the love

একই থিম বেছে নিয়েছেন কাঁকুড়গাছি মিলন মেলা সমিতির উদ্যোক্তারা। ৩১তম বছরে এসে তাঁদের থিম — ‘তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম।’ কমিটির পক্ষ থেকে অনিন্দ্য সেনগুপ্ত জানাচ্ছেন, ‘মণ্ডপের প্রবেশপথে থাকবে বঙ্কিমচন্দ্রের একটি মূর্তি। ওই মূর্তিতে মালা পরিয়ে তার পরে মণ্ডপ উদ্বোধন করা হবে। মণ্ডপের মধ্যে থাকবে ‘আনন্দমঠ’, ‘কপালকুণ্ডলা’, ‘বিষবৃক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’ ইত্যাদি উপন্যাসের বিভিন্ন পাতার ছবি।’ কমিটি জানাচ্ছে, এ বছর এখানকার দুর্গাপ্রতিমাটিও ভারতমাতার আদলে গড়া হচ্ছে। বন্দে মাতরম সঙ্গীত ও বাঁশির সুর পুরো পরিবেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে — এমনটাই আশা কমিটির সদস্যদের। এক কথায়, শুধু বন্দেমাতরম সঙ্গীতটি নয়, একই সঙ্গে মাত্র ৫৬ বছরের জীবনে ১৪টি উপন্যাস লিখে বিশ্বসাহিত্যে চিরস্থায়ী সনদ পাওয়া বঙ্কিমচন্দ্রকেও সম্মানিত করা হবে কাঁকুড়গাছি মিলন মেলা সমিতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *