এক লক্ষ স্কুল পড়ুয়াকে মিড-ডে মিল পাঠাবে অন্নমৃতা ফাউন্ডেশন, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে পালাবদলের পরে নতুন সরকারের প্রথম বাজেটেই কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়ার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারের তরফে জানানো হয়েছিল, কলকাতায় এই ব্যবস্থা সফল হলে পরে রাজ্যের অন্যত্রও তা চালু করা হবে। এ দিন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিদ্যালয় স্তরে ক্ষুধা ও অপুষ্টি দূর করে প্রতিটি শিশুর সুস্থ শরীর, প্রখর মেধা ও উজ্জ্বল ভবিষ্যতের মজবুত ভিত গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা সচেষ্ট। আমি ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর কর্তাদের ধন্যবাদ জানাই। ওঁরা সর্বোচ্চ মান বজায় রেখে এই পরিষেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদান করছেন।’