ই–সিগারেট বিক্রির অভিযোগ, পার্ক স্ট্রিট থেকে ধৃত ৪
ই–সিগারেটের পাঁচকাহন—
— এটা ব্যাটারি চালিত এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস
— দেখতে অনেকটা পেন বা সাধারণ সিগারেটের মতো
— একে বলা হয় ‘ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম’। এতে তামাক পোড়ানো হয় না। এর ভেতরে একটি লিকুইড থাকে, যাকে ‘ই-লিকুইড’ বলে
— এই লিকুইডে সাধারণত নিকোটিন, পছন্দমতো ফ্লেভার এবং অন্যান্য রাসায়নিক থাকে
— ব্যাটারির বিদ্যুতের মাধ্যমে গরম হয়ে লিকুইডটি ধোঁয়ার মতো বাষ্প তৈরি করে, ব্যবহারকারী সেটা দিয়েই ধূমপান করেন