বিজেপির আপত্তি, মেলার নামে সরে গেল শারদীয়াই - 24 Ghanta Bangla News
Home

বিজেপির আপত্তি, মেলার নামে সরে গেল শারদীয়াই

Spread the love

সিঁথি সার্কাস ময়দানে প্রতি বছরের মতো এ বারও মেলার আয়োজন করা হয়েছে। কলকাতা পুরসভা ও উত্তর শহরতলির সংযোগস্থল সিঁথির মোড়ে ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু মেলার প্রচারের জন্য লাগানো ব্যানারে ‘শারদীয়া উৎসব ও মেলা’ লেখা থাকাকে কেন্দ্র করে আপত্তি ওঠে। খড়দহের পি কে বিশ্বাস রোডে বিজেপির এক মণ্ডল সভাপতির নেতৃত্বে দলের কর্মীরা সম্প্রতি একটি ব্যানার খুলে নিয়ে যান বলে অভিযোগ। তাঁদের বক্তব্য ছিল, দুর্গাপুজোকে শারদীয়া উৎসব নামে প্রচার করা যাবে না, ব্যানারে দুর্গাপুজো লিখতে হবে। সেই ঘটনার ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *