তিনশ' বছরের প্রাচীন বেরা উৎসবকে ঘিরে আলোয় ভাসল নবাবের শহর - 24 Ghanta Bangla News
Home

তিনশ’ বছরের প্রাচীন বেরা উৎসবকে ঘিরে আলোয় ভাসল নবাবের শহর

Spread the love

এখন নবাব নেই। নেই নবাবি দরবার। কিন্তু ভাগীরথী আছে। আর আছে অন্ধকার নদীর বুকে আলোকমালায় সজ্জিত বেরা ভাসিয়ে দেওয়ার তিনশো বছরের বেশি পুরনো স্মৃতি। সেই ঐতিহ্য মেনেই ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারের রাতে আলোর রোশনাইয়ে ভেসে গেল ভাগীরথীর চরাচর। ভাগীরথীর বুকে একে একে জ্বলে ওঠল আলো। আগেই মতো পালিত হলো ‘বেরা উৎসব’। সেই আলো দেখার জন্য নদীর দু’পাড়ে অপেক্ষা করছিলেন মানুষ। নদীতে সেই আলোকসজ্জায় সাজানো ‘বেরা’ দেখেই আনন্দে মাতলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *