স্কুলের জমিতে বহুতল নির্মাণের চেষ্টা, বিক্ষোভ, প্রতিবাদ প্রাক্তনীদের - 24 Ghanta Bangla News
Home

স্কুলের জমিতে বহুতল নির্মাণের চেষ্টা, বিক্ষোভ, প্রতিবাদ প্রাক্তনীদের

Spread the love

এই সময়, হাওড়া: মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে একটি পুরোনো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলকে উঠিয়ে সেখানে বহুতল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রোমোটিংয়ের সম্মতি না দেওয়ায়, স্কুলের টিচার ইনচার্জ অরূপ দাসকে ফোন করে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষকরা। অভিযোগের তির স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রোমোটার সুবীর দত্ত। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে স্কুলের গেটে বিক্ষোভ দেখান দেশবন্ধু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। তাতে শামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের এই স্কুল তুলে দিয়ে সেখানে প্রোমোটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে। তাঁদের সাফ কথা, কোনও ভাবেই ঐতিহ্যবাহী এই স্কুল বন্ধ হতে দেওয়া যাবে না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *