৪০ বছর ধরে রাস্তা দখল করে বাজার! সরবে কবে? পরিদর্শনে বিধায়ক
রুদ্রনীল ঘোষ জানান, কদমতলা এলাকায় এমন একটি রাস্তা রয়েছে, যার উপরে বর্তমানে আরও একটি বাজারের অংশ চলে এসেছে। স্থানীয় ভাবে সেটি ‘নতুন বাজার’ নামে পরিচিত। বাসিন্দারা জানান, প্রায় ৪০ বছর আগে রাস্তা তৈরি হয়ে পড়ে থাকলেও, সেটি চালু হয়নি। তার উপরেই বাজার বসছে। রুদ্রনীল বলেন, রাস্তাটি যাতে চালু করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা প্রয়োজন। তাঁর কথায়, ‘আগের সরকারের আমলে যে সব পরিকল্পনা করা হয়েছিল, তার অনেকগুলিই বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই সব পুরোনো সমস্যার সমাধান করেই নতুন করে পরিকাঠামো উন্নয়নের দিকে আমাদের এগোতে হবে।’