Kultali: খাটের নীচে সুড়ঙ্গতে ভারী বস্তু থাকার সম্ভাবনা, কুলতলিতে কোন বড় রহস্যের উদঘাটন? – Bengali News | Kultali The possibility of having heavy objects in the tunnel under the bed, the discovery of any big mystery in Kultali?
কুলতলিতে সুড়ঙ্গ ঘিরে রহস্যImage Credit source: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: ফেরার সাদ্দামের বাড়ির গোপন সুড়ঙ্গে পুলিশের তল্লাশি। ভিতরে কিছু ভারী বস্তু থাকার সম্ভাবনা। বিরোধীদের অভিযোগ শাসকদলের ছত্রছায়ায় এই গোপন কারবার চালাচ্ছিল কুলতলির সাদ্দাম সর্দার। কুলতলি থানার জালাবেরিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটের বাসিন্দা সাদ্দাম সর্দার ও তাঁর ভাই সাইরুল সর্দারের খোঁজে তল্লাশি চালাচ্ছে কুলতলি থানার পুলিশ। এখনও অধরা দুই ভাই।
সোমবার কুলতলির পয়তারহাটে অভিযান চালায় পুলিশ। সেখানে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ ওঠে। এমনকি বাড়ির মহিলারা সাদ্দামকে পুলিশ হাত থেকে ছিনিয়ে পর্যন্ত নেন বলে অভিযোগ।সেই ঘটনায় সাদ্দাম ও সাইরুলের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে সাদ্দাম সর্দারের ঘরের মধ্যে থাকা গোপন সুড়ঙ্গের মধ্যে পুলিশের তল্লাশি অভিযানের দৃশ্য।
নিখুঁত পরিকল্পনা মাফিক সাদ্দাম ঘরের সঙ্গে লাগোয়া খালের মধ্যেই একটি সুড়ঙ্গ নির্মাণ করে রেখেছিল। আর সেই সুড়ঙ্গের মধ্যেই ভারী কিছু বস্তু রয়েছে বলে তল্লাশি সময় অনুমান করছেন পুলিশ কর্মীরা। যদিও ইতিমধ্যেই তাঁর বাড়ি সিল করে রেখেছে পুলিশ। সাদ্দাম আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। নকল মূর্তি ও নকল সোনার কম দামে দেওয়ার নাম করে লোকজনকে প্রতারণা টাকা হাতিয়ে নেওয়া। ডাকাতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও বিরোধীদের অভিযোগ, যে ওই এলাকায় নকল সোনা ও মূর্তির নাম করে লোকজনকে খুন পর্যন্ত করেছে সাদ্দাম। সেই দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে খালের জলে।