Ram Sita age gap: অদ্ভুত মিল! বাস্তবের রাম-সীতার মতো এভাবে মিলে যাচ্ছে পর্দার রাম-সীতাও | Ranbir Kapoor and Sai Pallavi’s Age Gap in Ramayana: What Does Valmiki Ramayana Say About Ram and Sita’s Age Difference? - 24 Ghanta Bangla News
Home

Ram Sita age gap: অদ্ভুত মিল! বাস্তবের রাম-সীতার মতো এভাবে মিলে যাচ্ছে পর্দার রাম-সীতাও | Ranbir Kapoor and Sai Pallavi’s Age Gap in Ramayana: What Does Valmiki Ramayana Say About Ram and Sita’s Age Difference?

Spread the love

রাম-সীতার বয়সের ফারাক কত?Image Credit: tv9 network

নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana) সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। তবে ট্রেলার মুক্তির আগেই সোশাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ছবির দুই মূল চরিত্রকে নিয়ে। পর্দার রামচন্দ্র অর্থাৎ রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং সীতারূপী সাই পল্লবী (Sai Pallavi)-র বাস্তব জীবনের বয়সের ফারাক এখন নেটপাড়ার হট টপিক। সিনেমার পর্দায় তাঁদের রসায়ন কেমন জমবে, তা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই সামনে এল এক চমকপ্রদ তথ্য। প্রাচীন মহাকাব্যের পাতা ওল্টালে দেখা যায়, রাম ও সীতার বয়সের যে ব্যবধান ছিল, বাস্তব জীবনে এই দুই তারকার বয়সের ফারাকও ঠিক তার কাছাকাছি!

বাস্তব জীবনের খতিয়ান ঘাঁটলে দেখা যায়, রণবীর কাপুরের বর্তমান বয়স ৪৩ বছর এবং সাই পল্লবী পা দিয়েছেন ৩৪-এ। অর্থাৎ, পর্দার এই তারকা জুটির মধ্যে বয়সের ব্যবধান প্রায় সাড়ে ৯ বছর, যা এক দশকের প্রায় কাছাকাছি। এই বিপুল তারতম্য নিয়ে যখন সিনেমা প্রেমীদের একাংশ খোঁটা দিচ্ছিলেন, তখনই গবেষকরা টেনে এনেছেন বাল্মীকি রামায়ণের অকাট্য প্রমাণ।

মহাকাব্যের ‘অরণ্য কাণ্ড’-এ স্বয়ং সীতার মুখ থেকেই এই বয়সের রহস্যের সমাধান পাওয়া গিয়েছে। লঙ্কাপতি রাবণ যখন সাধুর ছদ্মবেশে সীতাকে হরণ করতে এসেছিলেন, তখন সীতা নিজের ও স্বামীর বয়সের একটি স্পষ্ট বিবরণ দিয়েছিলেন। সংস্কৃত শ্লোক অনুযায়ী সীতা বলেছিলেন, বনবাসের সময়ে শ্রীরামের বয়স ছিল ২৫ বছর এবং তাঁর নিজের বয়স ছিল ১৮ বছর। এই প্রাচীন তথ্যের ওপর ভিত্তি করে হিসেব কষলে দেখা যায়, রাম ও সীতার বয়সের আসল ফারাক ছিল ৭ বছর। সেই নিরিখে বিচার করলে, রণবীর ও সাই পল্লবীর বয়সের এই ১০ বছরের ফারাককে একেবারেই অন্যায্য বলা চলে না। তবে এই বয়সটি ছিল তাঁদের বনবাসের দিনগুলির, বিয়ের সময়কার নয়। বিয়ের শুভ লগ্নে তাঁদের বয়সের ঠিক কতটা ব্যবধান ছিল, তা নিয়ে অবশ্য বিভিন্ন পুরাণে নানা মতভেদ রয়েছে। যেমন, কিছু পুথিতে বলা হয়েছে বিয়ের সময় রামের বয়স ছিল ১৫ এবং সীতার বয়স ছিল ৬ বছর। সেই হিসেবে ফারাক দাঁড়ায় ৯ বছর! প্রাচীনকালে যেহেতু আজকের মতো বার্থ সার্টিফিকেট বা নিখুঁত ক্যালেন্ডার ছিল না, তাই একেক অধ্যায়ে বা একেক পুরাণে বয়সের উল্লেখ একেক রকম পাওয়া যায়। সেই কারণেই বলা হয়েছে যে, বনবাসের সময়কার বয়সের ফারাকটা নিশ্চিতভাবে জানা গেলেও, বিয়ের ঠিক কোন বয়সে তাঁদের চার হাত এক হয়েছিল এবং তখন তাঁদের আসল বয়সের ফারাক ঠিক কত ছিল, তা নিয়ে প্রাচীন পুঁথি ও পুরাণে নানা মতভেদ বা অসঙ্গতি রয়েছে।

প্রায় ৪০০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিটি ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে চলেছে। যেখানে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে (শ্রীরাম ও পরশুরাম) এবং সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা যাবে। লঙ্কাপতি রাবণের চরিত্রে থাকছেন যশ এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আসবে ২০২৭-এর দীপাবলিতে। অস্কারজয়ী এ আর রহমান এবং হ্যান্স জিমারের যুগলবন্দিতে তৈরি হচ্ছে এই ছবির আবহ সঙ্গীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *