বেহাল রাস্তা, গ্রামে দেহও এল খাটিয়ায় - 24 Ghanta Bangla News
Home

বেহাল রাস্তা, গ্রামে দেহও এল খাটিয়ায়

Spread the love

এই সময়, দাসপুর: অসুস্থ ছিলেন প্রৌঢ়। তাঁকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। মঙ্গলবার রাতে তিনি মারা যান। তাঁর দেহ গ্রামে আনতে নাজেহাল অবস্থা হয় পরিবারের। খাটিয়াতেই তাঁর মৃতদেহ আনা হয় গ্রামে। গ্রামের কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া। আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা গেলে তাঁর দেহ গ্রামে আনতে ভরসা সেই খাটিয়াই। কারণ, দাসপুর-১ ব্লকের নাড়াজোল পঞ্চায়েতের বাছড়াকুণ্ডু গ্রামের রাস্তা দীর্ঘ দিন ধরে খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *