জোড়া মৌসুমি অক্ষরেখায় বিদায়বেলায় ফের বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে, ভুগবে দক্ষিণ
হাওয়া অফিস জানিয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা বর্তমানে সৌরাষ্ট্র ও সংলগ্ন উত্তর-পূর্ব আরবসাগরের নিম্নচাপ এলাকার কেন্দ্র থেকে দৌসা, জয়পুর, আগ্রা, লখনৌ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওডিশা পর্যন্ত দেড় থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দুই সিস্টেমের প্রভাবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।