গোলের সেঞ্চুরিতে ইতিহাস মেসির, আর্জেন্তিনার হয়ে ‘লাস্ট ড্যান্স’-এর আগে জিতলেন ট্রফি
গোলের সেঞ্চুরিতে ইতিহাস লিওনেল মেসির
ইন্টার মায়ামির জার্সিতে ১০০তম গোলটি করে ফেললেন মেসি। আমেরিকার এই ক্লাবের হয়ে ১১৫ ম্যাচ খেলেই ১০০ গোলের মাইলস্টোনে পৌঁছে গেলেন তিনি। এতেই গড়লেন নয়া নজির। মেজর লিগ সকারের (MLS) ইতিহাসে দ্রুততম প্লেয়ার হিসেবে গোলের সেঞ্চুরি করলেন মেসি।
ব্যক্তিগত ভাবে কোনও ক্লাবের হয়ে এটাই সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোলে পৌঁছনোর নজির মেসির। বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচে এবং আর্জেন্তিনার হয়ে ১৭৪ ম্যাচে গোলের সেঞ্চুরি করেছিলেন তিনি।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে মেসির MLS-এ ৭৬টি, লিগস কাপে ১৪টি, CONCACAF চ্যাম্পিয়ন্স কাপে আটটি, ফিফা ক্লাব বিশ্বকাপে এবং কাম্পিওনেস কাপে একটি করে গোল করেছেন মেসি। উল্লেখ্য, প্রতি বছর MLS Cup জয়ী দলের সঙ্গে মেক্সিকোর Campeon de Campeones চ্যাম্পিয়ন দলের ম্যাচ হিসেবে আয়োজিত হয় এই কাম্পেওনেস কাপ।