মঙ্গলের সঙ্গে জোট বেঁধেছে দেবগুরু, ব্যবসা আর কেরিয়ারে বাঁধন ছাড়া উন্নতি দেখবে এই ৪ রাশির - 24 Ghanta Bangla News
Home

মঙ্গলের সঙ্গে জোট বেঁধেছে দেবগুরু, ব্যবসা আর কেরিয়ারে বাঁধন ছাড়া উন্নতি দেখবে এই ৪ রাশির

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাহস, শারীরিক শক্তি, আত্মবিশ্বাস ও উদ্যমের কারক গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল। আবার জ্ঞান, বুদ্ধি ও সৌভাগ্যের কারক বলে পরিচিত বৃহস্পতি। এই দুই গ্রহ বিশেষ অবস্থানে এসে তৈরি করে দ্বিদ্বাদশ যোগ। গত ১ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে মঙ্গল ও বৃহস্পতি পরস্পরের সঙ্গে ৩০ ডিগ্রি দূরত্বে অবস্থান করে এই যোগ তৈরি করেছে। যা আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় আর্থিক লাভ এবং জীবনে সৌভাগ্যের দরজা খুলতে পারে কাদের?

মেষ রাশি

মেষ রাশি
মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল-গুরুর দ্বিদ্বাদশ যোগ বেশ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পছন্দের চাকরির অপেক্ষায় থাকলে সেই ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে ভাগ্য সহায় হবে। দাম্পত্য জীবনেও সুখ ও বোঝাপড়া বাড়তে পারে। পড়ুয়াদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। পড়াশোনায় ভাল ফল করার পাশাপাশি মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশি
সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্যও এই যোগ ভালো সময় নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে দ্রুত উন্নতির সুযোগ তৈরি হবে। পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁরাও সুখবর পেতে পারেন। কোনও সমস্যায় পড়লে পরিবারের বা বয়োজ্যেষ্ঠদের পরামর্শ কাজে আসতে পারে।

ধনু রাশি

ধনু রাশি
ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য এই যোগ অত্যন্ত ভাগ্যশালী হবে বলে মনে করা হচ্ছে। জীবনে হঠাৎ বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিদেশে চাকরি করার স্বপ্ন থাকলে তা পূরণের সুযোগ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে। পাশাপাশি ইতিবাচক চিন্তাভাবনা বাড়ায় নতুন সুযোগকে কাজে লাগানো সহজ হতে পারে।

মীন রাশি

মীন রাশি
মীন রাশি

মীন রাশির জাতকদের জন্যও দ্বিদ্বাদশ যোগ একাধিক দিক থেকে শুভ হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের মনোযোগ ও একাগ্রতা বাড়তে পারে, ফলে পড়াশোনায় ভালো ফল করার সুযোগ তৈরি হবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভের নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *