পুজোয় ভাসবে বাংলা? তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, অক্টোবরে কেমন থাকবে আবহাওয়া?
কলকাতা: মহালয়া ও আসন্ন দুর্গাপুজোর আনন্দ কি মাটি হতে চলেছে? চলতি মাসের শেষেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোন দানা বাঁধার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যা মন…
কলকাতা: মহালয়া ও আসন্ন দুর্গাপুজোর আনন্দ কি মাটি হতে চলেছে? চলতি মাসের শেষেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোন দানা বাঁধার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যা মন ভেঙেছে আপামর বাঙালির৷ আবহাওয়াবিদদের মতে, এই ঘূর্ণীঝড়ের ল্যান্ডফলের প্রভাব সরাসরি পড়তে চলেছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। ফলস্বরূপ রাজ্যজুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা যেমন রয়েছে, তেমনই এর প্রভাবে অক্টোবর মাস জুড়েও বর্ষার রেশ থেকে যাওয়ার প্রবল শঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিশিষ্ট আবহাওয়াবিদ ড. সুজীব করের সতর্কবার্তা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে এই সাইক্লোনটি তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি কেবল সেপ্টেম্বর মাসেই সীমাবদ্ধ থাকবে না, বরং আটকে থাকা বর্ষাকে সঙ্গে টেনে এনে অক্টোবর মাস জুড়ে টানা বৃষ্টির আবহ তৈরি করবে। এর ফলে শারদোৎসব বা দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টির কারণে জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি জলবায়ু পরিবর্তনের জেরে চিরচেনা ‘শরৎকাল’ বলে আর বিশেষ কিছু অনুভূত হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
সুপার এল নিনোর খেসারত ও জলবায়ুর মারাত্মক পরিবর্তন
সুপার এল নিনোর ভয়ঙ্কর প্রভাবে গোটা আবহাওয়া সিস্টেমের চিত্রটাই সম্পূর্ণ বদলে গেছে। এর জেরে বঙ্গে দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতি এবং হঠাৎ অতিবৃষ্টির ফলে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি, শীতের স্থায়ীত্ব দক্ষিণবঙ্গে কুড়ি দিনের বেশি হবে না এবং আগামী দিনে তাপমাত্রা রেকর্ড ভেঙে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
Advertisements
রাজনীতি উধাও, দেবের বাড়ির গণেশ পুজোয় চাঁদের হাট! হাজির শুভেন্দু, সুকান্ত ও কুণাল