FIFA WC 2026 | Jaminton Campaz | কলম্বিয়ার ফুটবলারকে খুনের হুমকি, ফিরল ১৯৯৪-এর এস্কোবারের স্মৃতি
শেষ ষোলোর ম্যাচে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে কলম্বিয়া। এ বার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা। কলম্বিয়ার মিডফিল্ডার হামিন্তন কাম্পাজ় ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর ফলে ফিরেছে ১৯৯৪ সালের বিশ্বকাপের আন্দ্রেস এস্কোবারের স্মৃতি। হামিন্তন কাম্পাজ়ের সঙ্গে ঘটা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। যারা হুমকি দিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে তারা।